ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৬:৫৩
ad003
জয়পুরহাটের ক্ষেতলালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলের দিকে ক্ষেতলাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান এম. এ. হাসান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহীন, মামুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ইফতেখারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT