ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রাথমিক স্কুলে জীবন দক্ষতামূলক শিক্ষা বিষয়ক কর্মশালা

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৭:১৩
ad003
কক্সবাজারে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই)  গাইডলাইন উপস্থাপন ও অনুমোদন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার  জেলা প্রাথমিক শিক্ষক অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেন। শহরের ইউনি রিসোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া।

প্রধান অতিথি  শিশুদের সার্বিক বিকাশে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের পাশাপাশি নিজেদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য দক্ষতা মূলক শিক্ষা অর্জন অপরিহার্য। এতে করে শিশুদের ব্যক্তিগত, সামাজিক, মানসিক ও আচরণগত দক্ষতা গড়ে তোলা সম্ভব হবে।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লীড এডুকেশন প্রোগ্রাম মোঃ কামরুজ্জামান কামাল।

এ কর্মশালায় কক্সবাজার জেলার উখিয়া, টেকনাফ, কক্সবাজার সদর, রামু, চকরিয়া  মহেশখালী  কুতুবদিয়া পেকুয়া সহ ১০টি উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্দেশ্য ছিল গাইডলাইন উপস্থাপন, অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ সংগ্রহ এবং এর বাস্তবায়নের জন্য অনুমোদন গ্রহণ করা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামু এডিপির ম্যানেজার  ডায়মন্ড জোসেফ গাগরা এলএসবিই সম্পর্কে  মিশন, ভিশনের উপর একটি তথ্যবহুল কার্যক্রম  উপস্থাপনা প্রদান করেন। ৷

কর্মশালায়  জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা  এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে LSBE বাস্তবায়নের জন্য প্রণীত  এলএসবিই গাইডলাইন বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট ( এডুকেশন) তাপতী রাণী সরকার।  এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, উখিয়া প্রেসক্লাব আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব  ফারুক আহমদ সহ  ওয়ার্ড ভিশনের কর্মকর্তা উপস্থিত  ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT