ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৫ মাসে ১৯ নারী নির্যাতনের ঘটনা

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৫
ad003
ঝিনাইদহে ৫ মাসে  ১৯ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে| চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামে এ নারী নির্যাতনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র প্রশিক্ষণ কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়| নারীর প্রতি সহিংসতা, ˆবষম্য ও অধিকারবঞ্চনার বিভিন্ন ঘটনা নিয়ে পরিচালিত ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ফলাফল তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়| মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগীতায় এ সম্মেলনের আয়োজন করে উই।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, উই এর পরিচালক শরিফা খাতুন, উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, ডিএইচআরএমও কুতুব উদ্দিন, উপজেলা ফ্যাসিলিটেটর ছাব্দার হোসেন, আলো ফেরদৌসীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামে মাঠপর্যায়ে পরিচালিত ১৯ নারী নির্যাতনের ঘটনার তথ্য-অনুসন্ধান করা হয়| এর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, সামাজিক ˆবষম্য, ন্যায়বিচার প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে। ঘটনাগুলো স্থানীয়, সামাজিক ও পারিবাকির ভাবে সমাধান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এসময় বক্তারা বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর বাস্তবায়নও জরুরি। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT