ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ফের আয়োজনের দাবিতে অনলাইন ক্যাম্পেইন

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৪৫
ad003
যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। তবে, রেফারিং ও ভিএআরের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনায় একটি অনলাইন ক্যাম্পেইন শুরু হয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম চেঞ্জডটওআরজি-তে গিসেলা সানচেজ নামে এক ফুটবল সমর্থক এই পিটিশন চালু করেন। সর্বশেষ সেখানে ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। পিটিশনে ফিফার কাছে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের ম্যাচ পরিচালনা এবং ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

পিটিশনের উদ্যোক্তার দাবি, ফাইনালে এমন কিছু রেফারিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। পাশাপাশি তিনি কয়েকটি অনিয়মের অভিযোগও তুলেছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো যাচাইকৃত বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং পুরো বিষয়টি পর্যালোচনার জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই ধরনের অনলাইন পিটিশনের কোনো আনুষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা নেই। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে প্রতিযোগিতার ফল পরিবর্তন বা ম্যাচ পুনরায় আয়োজন করতে বাধ্য করার ক্ষমতাও এ ধরনের আবেদনের নেই।

সাধারণত কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় কেবল তখনই, যখন ক্রীড়া আইন বা প্রতিযোগিতার বিধিমালার আওতায় ব্যতিক্রমী কোনো পরিস্থিতি সৃষ্টি হয় অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করে। সে দৃষ্টিকোণ থেকে আর্জেন্টিনার এই উদ্যোগটি মূলত বিশ্বকাপ চলাকালে দেখা দেওয়া বিভিন্ন সমর্থক-নেতৃত্বাধীন প্রতিবাদের ধারাবাহিকতা।

ফ্রান্সেও একই ধরনের একটি অনলাইন ক্যাম্পেইনে ৮২ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে গোল হওয়ার আগে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে ম্যাচটি পুনরায় আয়োজন করা হোক। তবে সেই আবেদনও কোনো ফল বয়ে আনেনি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT