ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে অগ্নিকাণ্ডে কৃষকের গরু বাছুর ঘর পুড়ে ছাই, সহায়তা পেলেন নগর টাকা -ঢেউ টিন

author
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৫৭
ad003
সিরাজগঞ্জের চৌহালীতে  অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির একটি ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খাষকাউলিয়া মিয়া পাড়া গ্রামের কৃষক সোলেমান মিয়ার  বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার  এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যুতিক  শর্টসার্কিট ও কয়েল থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে একটি  ঘর ও একটি গরু পুড়ে যায়। এর মধ্যে ফায়ার সার্ভিস আসলেও রাস্তা যথেষ্ট প্রশস্ত না হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

কৃষক সোলেমান মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগরপুর  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  বলেন, এ অগ্নিকাণ্ডের খবর শুনেই সেখানে আমাদের টিম সেখানে রওনা করে। তবে সেখানে রাস্তাটি বেশ সরু। রাস্তার দুপাশে গাছের নিচু ডালপালা থাকায় আমরা ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি। পরে হেঁটে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন। 

এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নূরুল আমিন পরিদর্শন করে  ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৬ হাজার টাকা,২ বান্ডিল ঢেউ টিন, শুকনো খাবার ও কম্বল  সহায়তা প্রদান করা হয়েছে। 

এছাড়া আজ সকালে শিক্ষক দম্পতির বাড়িতেও  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আর্থিক কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, ডিএসবি আলী হোসাইন, বিএনপিরর যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার  ও ইউপি সচিব হাফিজুর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT