ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ১০:১০
ad003
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা এলাকার বৈকালি বাজারের পেছনের এবি সিদ্দিক লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল আব্দুল খালেক মৃধার ছেলে এবং ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মোস্তফা কামালকে আটক করে।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT