ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান। এসময় গ্রেফতার আসামিদের কাছ থেকে ডাকাতির সরাঞ্জামাদি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, ভোলা সদর থানার পৌরবাপ্তা এলাকার বাসিন্দা মোঃ পারভেজ (৩১) ও কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি এলাকার বাসিন্দা মোঃ সুমন হোসেন (২২)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১ টার সময় কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২টি ছুরি, ১টি তলোয়ার, ৫টি চাপাতিসহ ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসমিরা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার কেরানীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।