ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও ভাইরালের এক সপ্তাহ পর মাদকসেবী গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড

author
পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ দুপুর ১:৩৩
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার প্রায় এক সপ্তাহ পর এংরাজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

বুধবার (২৩ জুলাই) উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কয়েক দিন আগে এংরাজ মিয়ার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালানো হয়। বুধবার তাকে মাদক সেবনের সময় আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান জানান , আটক ব্যক্তির কাছ থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকি জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT