ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টি বিক্রয়ে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ৭:২২
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাজার বাজার এলাকায় ভাই ভাই ভান্ডারী হোটেল এন্ড রেষ্টুরেন্টে মিষ্টি বিক্রয়ের সময় ওজনে কম দেওয়ার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ও চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে,  উপজেলার রাজার বাজার এলাকায় অবস্থিত ভাই ভাই ভান্ডারী হোটেল এন্ড রেষ্টুরেন্টে খরিদ্দারের কাছে মিষ্টি বিক্রয়ের ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগ ভোক্তাদের। 

এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন।  অভিযান চলাকালে হোটেলে খরিদ্দারের কাছে প্রতি কেজি মিষ্টি বিক্রয়ের সময় ১৭০ গ্রাম (বাক্সের ওজন) কম দেওয়ার অপরাধ উদঘাটিত হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৫ হাজার প্রদান করা হয়েছে। 

এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, এই প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে হোটেলের কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। ‎জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT