ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযান: ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেটসহ আটক ২

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ৮:২৫
ad003
সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার পিস টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিক্স পণ্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চুনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার পিস টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিক্স জব্দ করা হয়।

এ সময় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পূর্ব কালিনগর এলাকার মো. ইসমাইল হোসেন (২৮) এবং আবাদ চণ্ডীপুর এলাকার মো. সুমন হোসেন (২৯)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT