ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ গণথিয়েটারের গণসচেতনতামূলক কার্যক্রম

author
নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ১১:১৭
ad003
নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর গণচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করছে নওগাঁ গণথিয়েটার। গণসচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায়- গণতন্ত্র, সুশাসন, জেন্ডার, জলবায়ু, বাল্যবিবাহ ও মাদকের কুফল বিষয়ক সচেতনতা সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে।

গণথিয়েটারের সভাপতি উত্তম সরকার বলেন, গণসচেতনতার একমাত্র হাতিয়ার হচ্ছে নাটক। আর নাটকের মাধ্যমেই সাধারণ মানুষের কাছাকাছি সহজেয় পৌঁছানো যায়, তাই আমরা চেষ্টা করছি নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা।  আমরা সারা বছরই সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি।

তারই ধারাবাহিকতায়  জুন, জুলাই ও আগস্ট তিন মাস জুড়ে বদলগাছি, রানীনগর ও নওগাঁ সদরে "নওগাঁ গণথিয়েটার, নওগাঁ" কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে খান ফাউন্ডেশন ও আপোস নামের দুটি উন্ননয়ন সংস্থা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT