ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, চালক নিহত

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ১১:৩৯
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আব্দুল কাদির (৫৫) নিহত হন। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার গজমহল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে  হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকেই মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT