ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের উদ্যোগে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও গ্রামীণ কিচ্ছা

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ দুপুর ১:৫৭
ad003
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাহিত্য, সংস্কৃতি ও লোক ঐতিহ্য চর্চা এবং সংরক্ষণের লক্ষ্যে "সাহিত্য-সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, মিশি প্রাণে প্রাণে" এই প্রতিপাদ্যেয় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল  এক আলোচনা সভা ও গ্রামীণ কিচ্ছা পরিবেশিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রতোণার মদন উপজেলার বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য, অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের সভাপতি, সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক এবং প্রধান  আলোচকের বক্তব্য রাখেন, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রগতি পাঠক চক্রের সভাপতি অধ্যাপক রনেন সরকার।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মিডিয়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার আহমেদ।

আলোচক  হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।

বক্তারা বলেন, লোকজ সাহিত্য, কিচ্ছা, পালাগান ও গ্রামীণ সংস্কৃতি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জীবনবোধের অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, লেখক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, বিজয় রজক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়া, সাংবাদিক সালাউদ্দিন সালাম, মঞ্জুরা আক্তার লিলি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ কিচ্ছা পরিবেশনা। এতে অংশ নেন সবুজ বয়াতী, আশিক বয়াতী ও জসীম পাগলা। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।এ সময় সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতেও লোকজ সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT