ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গভীর শোক

author
ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ দুপুর ২:৫৬
ad003
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

শুক্রবার এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৩ জুলাই সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন।

এ ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম এবং বড় ছেলে নাবিল আহত হয়েছেন। শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ঘটনাটি দেশে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। নিহতদের পরিবারের প্রতি সর্বাত্মক সহমর্মিতা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, নিহত রিনার স্বামী শফিকুল ইসলাম সৌদি আরবে রিয়াদে একটি কোম্পানির জেনারেল ম্যাজার হিসাবে কর্মরত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT