ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ দুপুর ২:৫৯
ad003
নেত্রকোণার কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ শাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোকতাদের বিল্লাহ এবং ময়মনসিংহ ব্রিটিশ একাডেমির পরিচালক সামিউল আলম।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, কবি মোমেন এইচ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী ইংরেজি ভাষা ও শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ বিনামূল্যের ইংরেজি শিক্ষা কার্যক্রম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT