ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কাফরুলে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৮:৩৪
ad003
রাজধানীর কাফরুলে থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্রধারী একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

আহতরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ৩ জন অস্ত্রধারী লোক ‍গুলি ছুড়লে হাফিজুর রহমানের ২টি গুলি লাগে, ইউসুফের বুকে একটি গুলি লাগে। 

গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT