ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য: ৩০ জনের ২৯ জনই পেলেন বৃত্তি

author
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৮:৪১
ad003
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে নেত্রকোনার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদ্য প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি লাভ করেছে। একটি বিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার এই কৃতিত্ব স্থানীয় শিক্ষা অঙ্গনে এক আলোড়ন সৃষ্টি করেছে।

বিদ্যালয় সূত্র অনুযায়ী, এ বছর মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 স্কুলের শিক্ষকরা বলেন, "শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সঠিক সহযোগিতার ফলেই এই ফলাফল সম্ভব হয়েছে। আমরা প্রতিটি শিক্ষার্থীর দিকে আলাদাভাবে নজর দেওয়ার চেষ্টা করেছি, যার সুফল আজ পুরো এলাকা দেখতে পাচ্ছে।"

স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং এলাকাবাসী দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জনকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT