ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিলের পানিতে ডুবে আরিয়ান(০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার(২৫জুলাই) দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে। নিহত শিশু আরিয়ান কুরচাই গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে কুরচাই গ্রামের আল আমিনের শিশুপুত্র আরিয়ান অন্য শিশুদের সাথে বাড়ির পাশে বিলপাড়ে বল নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে বলটি পানিতে পড়ে যায়। পরে বল কুড়াতে গিয়ে আরিয়ান পানিতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত পানি থেকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মারা যায়।
স্থানীয় যুবক আল আমিন বলেন,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি )আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।