জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক এবং জুলাই যোদ্ধাদের মাঝে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে ও আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের হাতে ল্যাপটপ এবং বৃত্তির চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহবায়ক গোলজার, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২০০ জনেরও বেশি কৃতি শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক এবং ৩০ জন জুলাই যোদ্ধার মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।