ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনা ও পলকসহ ৩৪ জনের চার্জ শুনানি পিছিয়ে ১৩ আগষ্ট

author
জবি প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ দুপুর ১২:১১
ছবি-সংগৃহীত ছবি-সংগৃহীত
ad003
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর ট্রাকচালক মো.হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন আদালত। 

রোববার (২৬জুলাই) ঢাকা বিশেষ জজ আদালত -৪ এর বিচারক রবিউল আলম এই সংক্রান্ত আদেশ প্রদান করেন।আদালত সূত্র জানায়,শুনানিক কালে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকেসহ চার আসামিকে কারাগার  থেকে এজলাসে হাজির করা হয়। এছাড়া জামিনে মুক্ত থাকা আরও আট আসামি আজ আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান,এ মামলায় গ্রেপ্তার অন্যতম আসামি ফুরকান হোসেন আর আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে রাষ্ট্রপক্ষ শুনানির সময় পেছানোর  আবেদন জানায়।একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও সময় চান। 

উভয়পক্ষের আবেদন বিবেচনায় নিয়ে  আদালত আগামী ১৩ আগষ্ট শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে গাবতলিতে  ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন।উক্ত বছরের ৩১ আগষ্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই)আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।মামলার অন্য আসামিরা হলেন,   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবরক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,সাবেক সংসদ সদস্য সাদেক খান,নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।বর্তমানে পলক, সাদেক খান,ফুরকান হোসেন ও শাহাজাহান খান কারাগারে রয়েছেন এবং অবশিষ্ট আসামিরা আত্মাগোপনে আছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT