কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি পুরাতন আবাসন প্রকল্পে বসবাসরত ৩টি ব্যারাকের ৩০টি অসহায় পরিবারের মাঝে ৬০ বান্ডিল ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন এফ এইচ এসোসিয়েশন বাংলাদেশ এর উখিয়া এরিয়া ম্যানেজার সালেহ আহমেদ, মনিটরিং কো- অডিনেটর খালেদ সাইফুল্লাহ, সিএমএনএম প্রজেক্ট এর মুহাম্মদ ইউসুফ আলী, ও রকি রয় প্রমুখ।
ফুড ফর দ্যা হাংরীর অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারের নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সহায়তা প্রদান করা হয়েছে।