ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মুক্তি"র আর্থিক সহায়তা প্রদান

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ৮:০৫
ad003
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে অতিবৃষ্টি, পাহাড়ধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি  কক্সবাজার।

সোমবার ( ২৭ জুলাই)  উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারের  সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন। মুক্তি  কক্সবাজার এর প্রধান নির্বাহী কমল চন্দ্র দে সরকারের সভাপতিত্বে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে রাজা পালং ইউনিয়ন উত্তর  বিএনপির সভাপতি  সাদমান জামী চৌধুরী, মুক্তির আব্দুল্লাহ আল মামুন শাহীন, ফয়সাল বারী, আরফিন লিজা ও সাংবাদিক সহ গণ্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জরুরী মানবিক সহায়তা হিসেবে মুক্তি কক্সবাজার এর  নিজস্ব তহবিল থেকে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বিতরণ করা হয়। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর-বাড়ি মেরামত করতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার  বলেন, "সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। 
উপজেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

মুক্তি কক্সবাজারের  এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আশা করি ভবিষ্যতেও প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।"

মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন যে, সংস্থাটি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের পুনরুদ্ধার, সহনশীলতা বৃদ্ধি এবং আশার আলো জ্বালিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত উপজেলাতেও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT