ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পথচারীদের ২ হাজার গাছের চারা উপহার

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ৯:২৭
ad003
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 'জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সাথে একাত্মতা প্রকাশ করে নাটোরে দুই হাজার পথচারীদের মাঝে গাছের চারা উপহার ও জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল। কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি শেখ রিফাদ মাহমুদের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব  আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুল হক ডিউক।

সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল বলেন, "তীব্র দাবদাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ নাটোর গড়ে তুলি। পরিবেশ রক্ষায় তরুণের পাশাপাশি সকল স্তরের নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি।"

বিনা মূল্যে মানসম্পন্ন চারা পেয়ে পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সাথে চারাগুলোর সঠিক পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT