গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪হাজার পিচ ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি টিম।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প-এর কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২ টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৬ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিৎয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।