ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৪
ad003
আমার পরিবারের সদস্যরা সুস্থ্য থাকবে এবং আমার প্রতিবেশী সকলেই যেন সুস্থ্য থাকি এ লক্ষেই নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই" সোমবার সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। 

মাদারীপুর পৌরসভা আয়োজিত কর্মশালায় পৌরসভার প্রশাসক মোসা:জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। পরে মাদারীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো:রফিকুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক প্রদর্শনী উপস্থাপন করেন। কর্মশালায় খাবার হোটেল ব্যাবসায়ী, মাংস ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, গ্রোসারী ব্যবসায়ী,বেকারী ব্যবসায়ীসহ সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT