ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‍্যাবের অভিযান ৩,৯৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ সকাল ১০:১৯
ad003
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থানারপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মোট ৩ হাজার ৯৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব-৬ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT