ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেসসচিব হলেন সাংবাদিক উম্মে মারুফা

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৫
ad003
ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক উম্মে মারুফা। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

সেখানে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিনামা দ্বারা নির্ধারিত হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT