স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, নিজেকে নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমি যদি নাগরিক না হই, দায়িত্ব পালন না করি । তাহলে ২০ কোটি মানুষের দেশে সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব না।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন সরকার সবকিছু আন্তরিকতার সহিত কাজ করার চেষ্টা করছে। নারী ও শিশুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে কাজ করা হচ্ছে। আইন পরিবর্তন করা হয়েছে, মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মাদক প্রতিরোধের জন্য স্থানীয়ভাবে অর্জনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । জাতীয় ভাবে আইন তৈরি করা হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন ঠাকুরগাঁ ২৫০ জেনারেল হাসপাতালকে আধুনিক গান করা হয়েছে। ২৫০ শয্যা থেকে ৬৭০ উন্নীত করা হয়েছে। হাসপাতালে যে সমস্ত সে সমস্ত সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও চীনের মাধ্যমে যে সকল উন্নয়ন কাজ করার কথা ছিল তা ধীরে ধীরে সবকিছু করা হবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের একটি টিম চিনে গিয়েছে তারা দেশে ফিরলে সরাসরি ঠাকুরগাঁওয়ে আসবে।।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে।