ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইক্যংয়ে ১লক্ষ ৬হাজার ইয়াবা প্রাইভেটকারসহ চালককে আটক করেছে ৬৪ বিজিবি

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ৮:৪১
ad003
প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টের টহল দল কর্তৃক তিন কোটি আটাশ লক্ষ দশ হাজার টাকা মূল্যের ১,০৬,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ চালক আটক করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার সদর থানাধীন পরানি পাড়া পিএম খালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল এর ছেলে মোঃ সাইফুল ইসলাম খোকন (৩৬)।

আজ মঙ্গলবার উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৭ জুলাই ২০২৬ ইংরেজি আনুমানিক ১০ টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেটকারের চালক মোঃ সাইফুল ইসলাম খোকন (৩৬), পিতা-মোহাম্মদ ইসমাইল, মাতা- খতিজা বেগম, গ্রাম-পরানি পাড়া পিএম খালি, পোষ্ট-কক্সবাজার সদর, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল ফোন। 

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT