ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৫
ad003
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)-এর নেত্রকোণা জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুর রশিদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে দৈনিক প্রিয় দেশ প্রতিদিন-এর সম্পাদক আব্দুল ওয়াদুদকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আজকের বাংলাদেশ-এর মোহাম্মদ হাবিবুর রহমান এবং এসকেনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর মোহাম্মদ দেলোয়ার হোসেন মাসুদ। 

সদস্য সচিব করা হয়েছে দৈনিক করতোয়া-এর নেত্রকোণা জেলা প্রতিনিধি সুলতান আহমেদকে।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

পাশাপাশি জেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সহযোগিতার পরিবেশ জোরদার করতেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT