ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আমবোঝাই ট্রাক উল্টে নিহত ব্যবসায়ী, চালক পলাতক

author
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ সকাল ১১:১৩
ad003
সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি আমবোঝাই ট্রাক। এতে ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে একটি আমবোঝাই ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক যানবাহনটি ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT