ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষণা ইনস্টিটিউট (আইআর) মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শারীরিক দৃষ্টিপ্রতিবন্ধী পলিনকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পলিনের হাতে এই আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এসময় শারীরিক দৃষ্টিপ্রতিবন্ধী পলিন অনুদানের চেক পেয়ে বলেন, একদিকে আমি শারীরিকভাবে প্রতিবন্ধী অপরদিকে পরিবারের আর্থিক অনটনে লেখাপড়া চালিয়ে যাওয়াটা আমার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই জেলা প্রশাসক মহোদয়ের এই অনুদান পেয়ে আমি আনন্দিত। আমার লেখাপড়া চালিয়ে যেতে তিনি আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি গর্বিত। আমি এখন আমার প্রয়োজনীয় জিনিস ব্রেইলবই, রেকর্ডার ও একটা ল্যাপটপ নিতে পারবো। আমি জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞ তিনি আমাকে আমার এই দুঃসময়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, পলিনের মতো এরকম মেধাবী শিক্ষার্থীরা সমাজের অনুপ্রেরণা। রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের দায়িত্ব প্রতিটি অসহায়ের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাই জেলা প্রশাসক হিসেবেও অসহায়ের পাশে থাকা ব্যতিক্রম কিছু নয়। দায়িত্ববোধ থেকেই তার পাশে থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। এ ধরনের সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় অব্যাহত থাকবে।