ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে চাচার ধারালো অস্ত্রাঘাতে ভাতিজা খুন

author
গাংনী(মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৫
ad003
চাচার ধারালো অস্ত্রাঘাতে ভাতিজা নাহিদ হোসেন (২২) নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় হামলার পর আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় লালন হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে। নিহত নাহিদ হোসেন ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পেশায় সে সাইকেল ম্যাকানিক ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রামের লালন হোসেন ও জাহিদুল ইসলামের মধ্যে শরিকানা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে গতকাল সন্ধ্যায় ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে জাহিদুলের ছেলে নাহিদ হোসেনকে কুপিয়ে জখম করে চাচা লালন। নাহিদকে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থার কারণে রাতেই তাকে নেওয়া হয় ঢাকায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা হবে। তবে হামলাকারী লালনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে মামলঅসহ মেহেরপুর আদালতৈ প্রেরণ করা হয়েছে।

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT