ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজিং মেশিন অকেজো

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:১১
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখ পীর বিনাউটি লোহার ব্রিজের দক্ষিণ পাশে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) অভিযান পরিচালনার সময় মোবাইল কোর্ট টিমের উপস্থিতি টের পেয়ে ড্রেজিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয় এবং প্রায় ১,৫০০ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় অবৈধভাবে মাটি উত্তোলন করা না যায়।

অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT