ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৪২৯ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ দুপুর ১২:১৬
ad003
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ৪২৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (২৭ জুলাই) রাতে ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪২৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৩৫০ টাকা। তবে এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায়, কাউকে আটক করা সম্ভাব হয়নি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি; ঘটনা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িত ব্যক্তিদের আটকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT