ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীর গৌরাঙ্গ নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

author
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ বিকেল ৪:০৭
ad003
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

জানা গেছে,  নদীর তীরে মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। পরে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।

স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোন এলাকার  ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ হতে পারে এটি। যা  স্রোতের সঙ্গে ভেসে এখানে আসতে পারে। 

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT