চট্টগ্রামের দক্ষিনে এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ সবজি ক্ষেত। বিশেষ করে চন্দনাইশ উপজেলার ১০ ইউনিয়নের বৈলতলি, বরকল, বরমা, দোহাজারী পৌরসভার সাঙ্গুর চর,ও ধোপাছড়ি ইউনিয়নে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় লন্ডভন্ড হয়ে যায় মৎস্য চাষ, সবজি ক্ষেত। বর্তমানে সবজি বাজারে আগুন। বিশেষ করে কাকরল, বরবটি, তিত করলা, কাঠ কচু, মিষ্টি কুমড়া, শশা, চাল কুমড়া,আলু এসব সবজিগুলি বন্যার আগে কেজি ১০ থেকে ১৫ টাকা ২০ টাকায় বিক্রি হতো।
বর্তমানে ১০০ টাকার নিচে কোনো সবজি বাজারে নাই বললেই চলে।
বর্তমানে বেশি বেকায়দায় সাধারণ ক্রেতা। এই অবস্থা মৌসুমী সবজি বাজারে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
সবজি বাজারের আগুন থেকে রক্ষা পেতে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশাহারা।
মাছের বাজারে ও চড়া দাম। এই ভয়াবহ বন্যায় মৎস্য চাষিরা ও বিপাকে। বেশিরভাগ বাজার মাছ শূন্য। পুকুর ও প্রজেক্টের মালিকেরা সরকারের সহযোগিতা না পেলে মৎস্য চাষের আগ্রহ হারিয়ে ফেলবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য চাষিরা।