ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুইথুইঅং মারমা

author
রাজস্থলী সংবাদদাতা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:১২
ad003

রাঙ্গামাটি জেলা রাজস্থলী  উপজেলার গাইন্দ্যা  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজস্থলী  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুইথুই অং মারমা কে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়টির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমীকরণ ও আলোচনা চলছিল।

অবশেষে সকল প্রতিবন্ধকতা ও অপশক্তির তৎপরতা ছিন্ন করে এক সময়ের ত্যাগী, পরিশ্রমি ও দলের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী মুইথুই অং মারমা কে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়। 

গাইন্দ্যা  উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য  ও সাবেক পার্বত্য মন্ত্রী এড,  দীপেন দেওয়ানের  প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এলাকাবাসীর মতে, এমপি মহোদয়ের বিচক্ষণ দূরদৃষ্টি ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই একজন যোগ্য ও বিশ্বস্ত শিক্ষানুরাগীকে মূল্যায়িত করা সম্ভব হয়েছে, যা গাইন্দ্যা  উচ্চ বিদ্যালয়কে একটি যোগ্য নেতৃত্ব উপহার দেওয়া হয়।

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এর  দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলীর সমন্বয়ে মুইথুইঅং মারমা এর  হাত ধরে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় শিক্ষা ও শৃঙ্খলায় সুনামের শীর্ষ শিখরে পৌঁছবে বলে আত্মবিশ্বাস  এলাকাবাসীর। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT