ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ

author
কালিয়া( নড়াইল) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:২৯
ad003
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে নড়াইলের কালিয়ায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ।
 
মঙ্গলবার (২৮ জুলাই) কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার, কালিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার রবিন হালদার, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী প্রমুখ । সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।
 
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে হবে। শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে এমন অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT