ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীর খিদির পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, আদালতে মামলা

author
মনোহরদী নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ সকাল ১১:৩৩
ad003
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে  এক ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন গোলাপ মিয়া (৫০) নামে এক ব্যক্তি।

মামলার বাদী গোলাপ মিয়া খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। তার স্ত্রী রাজিয়া বেগমের বয়স ৪০ বছর। মামলায় অভিযুক্ত ইউপি সদস্য দুলাল মিয়া (৪৫) একই ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। 

গোলাপ মিয়ার অভিযোগ, দুলাল মিয়া তার দূরসম্পর্কের আত্মীয়। আত্মীয়তার সম্পর্কের কারণে দুলাল মিয়া দীর্ঘদিন ধরে গোলাপ মিয়ার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন। এ সুযোগে তার স্ত্রী রাজিয়া বেগমের সঙ্গে দুলাল মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন গোলাপ মিয়া। 

ভুক্তভোগী গোলাপ মিয়া জানান, দুলাল মিয়ার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ও দীর্ঘদিনের পরিচয়ের কারণে তিনি তাকে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে দুলাল মিয়া তাকে বিভিন্নভাবে প্রভাবিত করেন বলে অভিযোগ তার। একপর্যায়ে দুলাল মিয়ার কথায় বিশ্বাস করে গোলাপ মিয়া তার নিজের ১০ শতাংশ সম্পত্তি স্ত্রী রাজিয়া বেগমের নামে লিখে দেন বলে জানান।

গোলাপ মিয়ার দাবি, সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেওয়ার পর থেকেই তার জীবনে নানা ধরনের সমস্যা শুরু হয়। তার স্ত্রী তার ওপর বিভিন্নভাবে অত্যাচার ও দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি দুলাল মিয়াও তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন গোলাপ মিয়া। 

তার অভিযোগ, প্রায় সাত বছর ধরে তিনি নানা ধরনের মানসিক কষ্ট, পারিবারিক অশান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না বলেও দাবি করেন তিনি। 

গোলাপ মিয়া আরও অভিযোগ করেন, দুলাল মিয়া তার স্ত্রী রাজিয়া বেগমকে মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। এবং তার স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকে ইউপি সদস্য দুলাল মিয়া, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী স্বামী দুলাল মিয়া তিনি প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। 

এ ঘটনায় গোলাপ মিয়া আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি আদালতের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। 

ভুক্তভোগী গোলাপ মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচার চাই।” 

তিনি আরও বলেন, “আমি কারও ক্ষতি চাই না। তবে আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমি প্রশাসন ও আদালতের কাছে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।” 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT