আজ বুধবার ২৯ জুলাই বৈরি আবহাওয়ার মধ্যেও পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠে বরগুনা-২(পাথরঘাটা-বামনা-বেতাগী) সাবেক সংসদ সদস্যকে গোলাম সরোয়ার হিরুকে( ৭৬ )সকাল ১০টায় দ্বিতীয় জানাযা শেষে বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের নিজ বাড়ি সংলগ্ন তার বাবার প্রতিষ্ঠিত কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকার একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দলমত নির্বিশেষে হাজারো মানুষ জানাজায় উপস্থিত হয়ে সাবেক এই সংসদ সদস্যকে শেষ বিদায় জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং এই সময় তার মরাদেহ দেখে অনেক হিন্দুদের কান্না ও করতে দেখা যায় হিরুর রাজনৈতিক জীবনে হিন্দুদের সাথে ছিল গভীর সম্পর্ক তার এই মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ এবং শোক প্রকাশ করছেন।
গোলাম সরোয়ার হিরু (৭৬) ২৮ জুলাই সোমবার দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।