ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার দুজনের কারাদন্ড

author
পাংশা প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৭
ad003
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (২৯ জুলাই) সকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. লিটন মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পারভেল্লাবাড়িয়া গ্রামের হালিম সরদারের ছেলে জাহিদুল সরদার (২৫) এবং লক্ষ্মীপুর গ্রামের মাজেদ প্রামাণিকের ছেলে হাসান আলী (২৬)।

পুলিশ জানায়, বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পাংশা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT