ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া পোস্টের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

author
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ২:০৬
ad003
পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নামে 'শিবির মিডিয়া সেল' নামক একটি ফেসবুক পেজ থেকে ভুয়া ভিডিও ও অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে বোদা উপজেলার ধান হাটি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌসী চিন্ময়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত ই আমিন সাগর এবং ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরহাদ হোসেন আজাদের নামে এই ধরনের মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করছে। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT