ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে ভাতিজার আঘাতে চাচি খুন

author
ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ দুপুর ২:১২
ad003
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার বিকাল তিনটার সময় ঝিনাইগাতী সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে | 

জানা গেছে খেত থেকে কুচরিপানা সরানোকে কেন্দ্র করে আপন ভাতিজা আ: হাকিমের ছেলে শাহাআলী চাঁচি মোফাজ্জলের স্ত্রী সামিয়া (৫৫) পরিবারের মাঝে কথা কাটাকাটি হয় | এক পর্যায়ে ভাতিজা শাহাআলী লাঠি নিয়ে চাঁচিকে আঘাত করলে ঘটনা স্থলেই চাঁচি নিহত হয় | তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে | 

এলাকাবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন | ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছেছে | খুনের অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে | এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান |
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT