ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ ইয়াবা উদ্ধার

author
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ৬:০৩
ad003
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রাজিব চন্দ্র দে (৩৬), পিতা: সনজিৎ চন্দ্র দে, গ্রাম: হিন্দুপাড়া, মনোহরদীকে গাঁজা সেবন করে জনসম্মুখে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা, ১টি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজিব চন্দ্র দে দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড ও উশৃঙ্খল আচরণের কারণে স্থানীয় বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। 

অভিযানে মনোহরদী থানার এএসআই মো. এমদাদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। এ সময় তিনি জানান, মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT