ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার উদ্বোধন

author
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ৮:০৫
ad003
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের সনো গলিতে অবস্থিত আনন্দ কম্পিউটারে বুধবার (২৯ জুলাই'২৬ ) সন্ধ্যায় ভারতের বিখ্যাত এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন।

ভেড়ামারায় আনন্দ কম্পিউটারের স্বত্বাধিকারী ও সাংবাদিক প্রদীপ সরকারের সভাপতিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের এস্টার হসপিটালের ইন্টারন্যাশনাল বিজনেস এশিয়ার রিজিওন ম্যানেজার অর্পণ চ্যাটার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, এস্টার হসপিটালের বাংলাদেশের প্রধান প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার এস এইচ শুভ, রাজনীতিবিদ অসিত কুমার সিংহ রায়,  ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপ্টন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামে।

প্রধান অতিথি অর্পণ চ্যাটার্জি ভারতের বিখ্যাত এস্টার হসপিটালের বিভিন্ন রাজ্যের শাখা ও সেবা সমূহের বিশদ তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে উক্ত হসপিটালে রোগী গেলে বিভিন্ন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT