ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে অটোভ্যানের চার্জিং তারে গলায় ফাঁস, ব্যক্তির মৃত্যু

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ৮:৫১
ad003
নাটোরের লালপুর উপজেলায় অটোভ্যানের চার্জ দেওয়ার তার গলায় পেঁচিয়ে মো. ফরিদ উদ্দিন (৪১) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান ফরিদ উদ্দিন। পরে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাঁর স্ত্রী মোছা. মুনজুরা বেগম ঘরের বাতি জ্বালিয়ে স্বামীকে ঘরের আড়ার সঙ্গে অটোভ্যানের চার্জ দেওয়ার তারে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন স্থানীয়রা।

খবর পেয়ে লালপুর থানার এসআই সোহেল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT