ঢাকা | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ইং | ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

author
শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ৯:৩৪
ad003
যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।

গ্রেফতারকৃত নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।বাগআঁচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে হেফাজতে নেয়।

​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT