ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ৩:২৮
ad003
যাযাদি ডেস্ক

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)–এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ জুন) বিজিএমইএ নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে। কোনো আপিল না থাকায় আনুষ্ঠানিক ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে, সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সালিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যান্য সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন-রেজওয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), বিদ্যা অমৃত খান, শাহাব উদ্দৌজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।

এবারের নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল। সদস্য সচিব ছিলেন মাহমুদুল হাসান এবং সদস্য হিসেবে ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন।

উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ কমপ্লেক্স থেকে নির্বাচন বোর্ডের কার্যক্রম পরিচালিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT