ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে নব-দিগন্ত ক্লাবের তরুণ ও ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ সকাল ১০:০৪
ad003
নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারপাড়ার ‘নব-দিগন্ত সংঘ ক্লাব’এর তরুণ ও খুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সৈয়দপুর উপজেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা এবং উপজেলা প্রকৌশলী এম.এম. আলী রেজা রাজু উপস্থিত থেকে ক্লাবের খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

তরুণ প্রজন্ম’কে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্লাব ও সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের আওতায় নিয়ামতপুর সরকারপাড়ার ‘নব-দিগন্ত সংঘ ক্লাব’-এর খেলোয়াড়দের মাঝে এসমব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে তরুণদের মধ্যে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত হয়। এছাড়া শহরের বিভিন্ন প্রাথামিক বিদ্যালয়েও পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT